মেনু

সর্বস্বত্ব সংরক্ষিত ilmhub Academy

আরবি (র) হরফ পড়ার নিয়ম কি?

Jul 8, 2025
আরবি (র) হরফ পড়ার নিয়ম কি?

*(রা) অক্ষর পড়বার নিয়ম ২টি - (১) পোর (মোটা) ও (২) বারিক (চিকন)।*


*(রা), ৭ অবস্থায় পোর হয়*


(১) ر (রা), এর উপর যবর হলে পোর করে পড়তে হয়। যথা:- – رَفع


(২) ر (রা), এর উপর পেশ হলে পোর করে পড়তে হয়। যথা:- رُقود


(৩) ر (রা), সাকিন তার আগের হরফে যবর হলে পোর করে পড়তে হয়। যথা:- مَرْيم


(৪)ر (রা), সাকিন তার আগের হরফে পেশ হলে পোর করে পড়তে হয়। যথা:- اُرْكسو


(৫) ر (রা), সাকিন তার আগের হরফে অস্থায়ী (আরেযী যের বা আরেযী কাসরা) যের হলে পোর করে পড়তে হয়। যথা:-

من ارْتضي – اِنِ ارْتبتم


(৬) ر (রা), সাকিন তার আগের হরফে যের হলে এবং পরে ইস্তেআলার ৭টি হরফের কোন একটি হরফ একই শব্দে আসলে পোর করে পড়তে হয়। যথা:- قِرْطاس – مِرْصاد

ইস্তেআলার হরফ ৭টি এই:- خص ضغط قظ


(৭) ر (রা), ওয়াক্বফ অবস্থায় সাকিন তার আগের অক্ষরে যবর বা পেশ হলে পোর করে পড়তে হয় এবং রা, ওয়াক্বফ অবস্থায় সাকিন ও তার আগের অক্ষরও সাকিন, এর আগের অক্ষরে যবর বা পেশ হলে পোর করে পড়তে হয়। যথা:-

★انهَرُ★نُفُرُ★ قَدْرِ★صُدُوْرِ



*(রা), ৫ অবস্থায় বারিক হয়*


(১) ر (রা), এর নীচে যের হলে বারিক করে পড়তে হয়। যথা:- رِجال


(২) ر (রা), সাকিন তার আগের হরফে যের হলে বারিক করে পড়তে হয়। যথা:-مِرْية


(৩) ر (রা), ওয়াক্বফ অবস্থায় সাকিন এবং তার আগের অক্ষরে যের হলে বারিক করে পড়তে হয়। যথা:- مدكر


(৪) ر (রা), ওয়াক্বফ অবস্থায় সাকিন, এর আগের অক্ষর সাকিন এবং তার আগের অক্ষরে যের হলে রা, বারিক করে পড়তে হয়। যথা:- ذِي الذِّكْرِ


(৫) ر (রা), ওয়াক্বফ অবস্থায় সাকিন তার আগের অক্ষর ইয়া সাকিন হলে বারিক করে পড়তে হয়। যথা:-

خبيْرً – سيْرُ


সংগ্রহ ও সংকলন – উস্তাদ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ