প্রশ্ন: সমুদ্রের তীর থেকে ১০-২০ মাইল দূরে দীর্ঘ সময় নোঙর করা তেলবাহী স্টোরেজ জাহাজে কর্মরত নাবিকরা মুসাফির নাকি মুকিম হিসেবে গণ্য হবেন?
বিস্তারিত: একজন নাবিক একটি জাহাজে কর্মরত আছে। এই জাহাজটি অন্য জাহাজের মত চলাচল করে না, যদিও চলাচলের সক্ষমতা আছে। এই জাহাজটি তেলের স্টোরেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাহাজটি ১ মাস বা তার বেশি সময় কিনারা থেকে প্রায় ১০-২০ মাইল দূরত্বে নোঙর করা অবস্থায় থাকে। এই সময় জাহাজের অবস্থানের উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় না। এই জাহাজে চাকুরিরত অবস্থায় নাবিকরা মুসাফির নাকি মুকিম হিসেবে গণ্য হবে?