সহজে নূনে সাকিন ও তানবীন শিখুন

নূনে সাকিন ও তানবীনঃ
নূন (ن)হরফের উপর সাকিন(^) হইলে তাকে নূনে সাকিন বলে৷
আর দুই জবর (دً), দুই যের(دٍ), দুই পেশকে(دٌ) তানবীন বলে৷
নূনে সাকিন এবং তানবীন চার(৪) নিয়মে পড়া যায়৷
ক) ইজহার
খ) ইক্বলাব
গ) ইদগাম
ঘ) ইখফা
ক)ইজহারঃ
ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া৷
নূনে সাকিন বা তানবীন এর পর ইজহার এর হরফ আসলে উহাকে গুন্নাহ ও ওয়াকফ চাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়৷
ইজহারের হরফ ৬ টি৷
- ء ه ع ح ع خ
* فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
* فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
খ) ইক্বলাবঃ
ইক্বলাব অর্থ বদল করিয়া পড়া৷
ইক্বলাবের হরফ একটি - ب
নূনে সকিন বা তানবীন এর পর ইক্বলাবের হরফ(ب ) আসলে ঐ নূনে সাকিন বা তানবীন কে (م ) দ্বারা বদল করিয়া পড়িতে হয়৷
যেমন: *منٗ بعدؔ * سَمِيع بسر
ঘ) ইদগামঃ
ইদগাম অর্থ মিলাইয়া পড়া৷
ইদগাম দুই প্রকার৷
৷৷ ইদগামে বা'গুন্নাহঃ
ی م و ن
নূনে সাকিন বা তানবীন এর পর এই হরফগুলি আসলে ওই অক্ষরকে নূনের সাথে মিলিয়ে গুন্নাহ করিয়া পড়িতে হয়৷
যেমনঃ فَمَن یعمل٠
৷৷ ইদগামে বেলা'গুন্নাহঃ
ر لـ
নূনে সাকিন বা তানবীন এর পর এই দুই হরফ আসলে গুন্নাহ চাড়া মিলিয়ে পড়তে হয়৷
যেমনঃ من ربؔکَ٠
ঘ)ইখফাঃ
ইখফা মানে গোপন করা৷ ইখফার হরফ ১৫ টি৷
ت ث ج د ذ ز س ش ص ض ط ظ ف ق ك
নূনেসাকিন বা তানবীনের পর ইখফার হরপফ আসিলে গুন্নাহ সহো ইখফা করে পড়তে হয়৷
যেমনঃ ومن ضل٠